উলটো দিকে
রাস্তার উলটো দিকেও হেঁটে দেখেছি ভীড় কিছু কম নেই। শখের ব্যতিক্রমীও আজকাল কম নয়। বিকল্পরাও তৈরি এখন আপোষের বন্দুক তাক করেই। অগত্যা থেমে আছি। স্থবিরতার বেলা বরং কম সংক্রমণ। চোখ দুটোকে সেখানেই বন্ধ রেখে কমিয়েছি আলোর অপচয়। অন্ধকারের গভীরতায় আর একটু বাঁচি। কি সহজ সে আয়োজন। থাকার বেলা কিছুই সেখানে নেই। ওখান থেকেই শুরু হোক সংবেদন!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
