আগুন
আগুনের কথাই হবে এখন বৃষ্টি হলে হোক। পরিণতিরই ভীষণ প্রয়োজন সময় যখন প্রতারক। আয়নায় নিজেকে চিনতে পারা ঠিকঠাক, পাখির ঝাঁক দিগন্তের দিকে সম্ভাবনার এটাই ঝোঁক। আর স্বপ্নেরা বৃষ্টির মুষলধারেও আগুন। উদাসীনতার যেটুকু আগাছা ধরছে চেপে বিবেকবোধের চারিধারে স্পর্ধা মেপে তাদের ছিঁড়ে ফেলুন। আগুনেরই কথা হবে এখন বৃষ্টি হলে হোক। পরিণতিরই ভীষণ প্রয়োজন সময় যখন নিতান্তই প্রতারক।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
