অভিযোগ
সূর্য্যকে বলবো না।আলো দিয়েছে সে।এটাই যথেষ্ট। সেই আলোয় যদি নিজের নেতিবাচককের নগ্নতা এত আড়ালের পরও বেরিয়ে পরে দোষ তার নয়। তাছাড়া সকাল এলে স্পৃহাও থাকে হাওয়ায়। সামনে এগোনোর অভিমুখ থাকে স্পষ্ট। আয়নাতে বুঝে নিতে মেপে নিতে নিজের পরিচয়… না অসুবিধা হয় না। আসা-যাওয়ায় আপাতভাবে নেই কোনো সীমানা। মন যতটা পারে ভালোবেসে। অবশ্য যদি ভালোবাসার সাথেও থাকে সমঝোতা তখন বিষয়টা অন্যরকম। রক্তের উষ্ণতা প্রতিশ্রুতি, পিছুটান…সবই ভ্রম। তবু সূর্য্যকে কিছু বলবো না।আলো দিয়েছে সে।এটাই যথেষ্ট।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
