আত্মহত্যার চিরকুট (কবিতা)
আমি সভ্যতা, সংস্কৃতি,বিবেক- তুমি কি ভেবেছো? আমি এসেছি, আমি চলে যাবো। কিন্তু যাওয়ার আগেই তুমি যদি বলো আমাকে চলে যেতে -তা হলে করবোই আমি আত্মহত্যা। তুমি দেখছো জম্ম আমার পাহাড়ের সেই উচ্চ শৃঙ্গে অগ্নুৎপাতের থেকে, আমি জলন্ত লাভা, আমাতে আছে জীবনের সত্ত্বা, কখনো আমি হই শীতল সলিলের মতো। পৃথিবী সৃষ্টির সমস্ত উপকরণ আছে আমাতে, আমি জ্বলে উঠি কখনো শস্যে শ্যামলে, আবার সভ্যতার মানবের বিকাশে,আর থাকি প্রাণীকুলে। সত্য, নিষ্ঠা ও মানবিকতার বেড়াজালে আমি বিকশিত হয়ে দান করি সভ্যতা, বারংবার আমি গড়ে তুলি শহর নগর বন্দর মানুষের কল্যাণে। কিন্তু তোমরা আমাকে মাঝে মাঝে করে তোলো বিভিষিকাময় জীবনে। মনে বাঁচাতে চাই না এই ধরণীতে, করতে চাই আত্ম ত্যাগ। আমি তোমাদের মাঝেই আছি সুপ্তবেশে, আমাকে কখনো বাধ্য করোনা তোমাদের ছেড়ে চলে যেতে। রইলো বাকি আমার অস্তিত্ব, যেখানে আমি থাকি লুক্কায়িত, কখনো তোমাদের যন্ত্রণায় আমি হয়ে উঠি অস্থির আমার চিন্তা শুধু আমারই সংস্কৃতির, আমার ভালো বাসায়, তাইতো আমি ঘুমন্ত থাকি শুধু তোমাদের শীতল ভাবনায়। আমি সহজেই ছেড়ে যেতে চাইনা এই পৃথিবী থেকে, অল্প সময়ে তোমাদের অবাধ্যতার কারণে আমি করি চিন্তা, সহ্য হয়না আমার তোমাদের সেই উচ্ছৃঙ্খলতা। আমি মূহুর্তে বিলুপ্ত করি, বিচ্ছিন্ন করি আত্মার বন্ধন - শুধু মাথাটা আমার অস্থির। সভ্যতার কাছে আমি পরাজিত, আমি চাই না তোমাদের সম্মান। আমি বীর, তোমাদের সন
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
