পরিচয়
রক্তিম মন্ডল ১৪০২ সন ; ১৬ ই অগ্রহায়ণ , উক্তদিনে জন্মিলাম রিক্তার নন্দন । পিতা মোর; নাম তার মন্ডল তপন, সন্ধ্যামনির কনিষ্ঠ বাছাধন। পরিবারে সদস্য সংখ্যা ছিল বিশাল , তারকনাথ; গুণী মহাত্মা, ধরিলেন সংসারের হাল পিতামাতার নিকট গল্প শুনে করি তারে স্মরণ , আফসোস হয়, কেনো আমি পাইলামনা তার ধূলিচরণ।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
