থাক
অসংখ্য মুহুর্ত বুদবুদ থেকে বেছে আনা সেরা আলো আর ভালোবাসায় ঘেরা। চোখে রাত দিন একাকার করে উচ্ছাসের গান স্মৃতির কাছে মাথা উঁচু করে থাক আদুরে কিছু আসমান। হৈমন্তী হাওয়ার পটভূমিতে রোদমাখা মাথায় সম্ভাবনা থাক প্রজাপতির রঙ-বেরঙের ডানায়। বাস্তবের দৌড়ঝাঁপ যেন কোন সুদুরের অনুসন্ধান ছেড়ে অনেক কসরত শেষে ফেরা। চোখে রাত দিন একাকার করে উচ্ছাসের গান; স্মৃতির কাছে মাথা উঁচু করে থাক আদুরে কিছু আসমান। আলো আর ভালোবাসায় ঘেরা। অসংখ্য মুহুর্ত বুদবুদ থেকে বেছে আনা সেরা।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
