যদি
ব্যস্ত সকাল একবার যদি আকাশের দিকে মেলতো চোখ আলো যে ছিল মেঘের অভিমানের কারণে কম সেটা দেখতে পেতো। ক্যাকোফোনিতে ঠাসা সকাল একবার যদি চেয়ে দেখতো পরিত্যক্ত বাগানের দিকে চোখে পড়তো নতুন দু’টো গাছের চারা আগাছার ঝোপে ফুল সহযোগে এবং সেই ফুলগুলোও উজ্জ্বল লাল। আপোষ আর মুখোশে আঁটা সকাল যদি একবার দু’হাত করতে পারতো টানটান খুঁজে পেত মৃত বলে ধরে নিয়েছিল যেই বেড়াল ছানাকে প্রতিবেশির গ্যারেজের চালে মা মেনির আস্কারার আড়ালে। অচেনা আগন্তক সকাল যদি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে যেত হয়তো খুঁজে পেত পুরোনো আমিকে যে অকারণে মনে মনে ধুলোপড়া স্মৃতিচারণে আজও হেসে ওঠে অসংযত।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
