স্বর্গ যাত্রা
কবিতার নাম - স্বর্গ যাত্রা জন্মের সাথে সাথে সে পুঁজি জমাতে চেয়েছিল, কখন যে চলন্ত দেহটা লাশে পরিণত হলো খেয়ালই হলো না তার। হঠাৎ করে পড়ান পাখিটা উড়ে গেলো, সে নিথর হয়ে পড়ে আছে এখন কেবলই মর্গের ঘরে, তার সমস্ত উপার্জনই হলো সার। কত বার তার আপন জনেরা ডেকে ডেকে হয়েছে সারা, না ,আসে নি তার থেকে কোনো সাড়া। সে এখন নিশ্চুপ , শত কেটে এফোড় ওফোড় করে দিলেও তার থেকে বেদনার উ শব্দ টিও বেরোবে না। এক সময় তার গায়ে একটা পিনও যদি কোনো কারণে ঠেকে যেতো সে চেঁচামেচি জুড়ে দিতো , জড়ো হয়ে যেতো সারা পাড়া তবুও তার কান্না থামত না । না সে আর উঠবে না , সে যে নিয়েছে শেষ নিদ্রা। সে যে শুধু লাশ সে যে একটা শুধু মাত্র মৃতদেহ, যার এক মাত্র ঠিকানা স্বর্গ যাত্রা। - চাতক পাখি
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
