আমি কি সেই
দেওয়ালের পাশে আছি তাই বেশ ভরসা পাচ্ছি ফোকটের। এগোনোর হলে এক-দুই-আড়াই, সেক্ষেত্রে লক্ষ্যের কিছুটা হতে পারে হেরফের। ভীড় থেকে আলাদা হয়ে যদি মাথা তুলে চাই আমি কি সেই আমি গোটা মেরদন্ডের মালিক যেমন হয়? আকাশ দেখে দিতে গিয়ে চড়াই বুঝি বাঁধা লাটাইটাই আমার পরিচয়।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
