অসম্পৃক্ত
স্তব্ধ চারিদিক, স্তব্ধ পৃথিবী ,স্তব্ধ সেই ঘর । হয়তো থাকবো না আমি...চলে যাব বর্ষা তখন দিগন্তজুড়ে নেমে আসবে লুকিয়ে থাকা পাখিগুলো উড়ে যাবে নিদ্রা তখন মাঝ সমুদ্রে হয়তো টাইটানিকের মত ট্র্যাজিক কবিতারা হয়ে যাবে পুরনো কলমের কালি যাবে ফুরিয়ে মোমবাতির জলন্ত শিখা...নিভে যাবে তাও বাঁচার লড়াই দাবার খেলায় আমার পরাজয় নিশ্চিত ধূসর রঙের ছবি টায় ধুলো জমে আর ধুলো জমে এই শরীরে অন্ধকারে ভয় নেই আলোতেই অশনি আধারে রয়েছে জীবনের খনি... ঝলসানো শুষ্ক বাতাসেরা বইতে থাকবে আর স্মৃতিরা অগোছালো পাতার মতো উড়ে যাবে
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
