তৃতীয় বিকল্প
মিথ্যে হল সত্যি হল পেতে রাখা পথে তৃতীয় বিকল্পও ছিল নিশ্চিতভাবে। ডানার মতন মেলে ধরা হাতে শূন্যতার সম্বলও যথেষ্ট নয়। খোয়াবে মৃত্যু হল মনুষ্যেতর কোনো প্রাণীর। হেলদোল বলতে নড়েচড়ে উঠলো গাছের পাতা এছাড়া দিনযাপনের সাথে অনুষঙ্গের বাকি যেটুকু সখ্যতা সেখানে আর কিই বা রইলো গভীর?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
