বৃষ্টির গান
বৃষ্টি,খুব বৃষ্টি নেমেছে এই শহরে আমি জানলা খুলে দেখি,একটা মেয়ে জলের সাথে খেলে,একটা মেয়ে ফুলের সাথে খেলে,ফুলের কণা বাতাসে ধুয়ে,উম্মাদনা নিল অন্তরে। তারপর থেকে আমি রোজ রোজ ফুলের গন্ধ নিয়ে নাম বলতে শুরু করলাম,সে সময় আমার অজান্তেই গাঁথা হলে থাকল ইটের দেয়াল,আমি শুধু উম্মাদ হয়েই থেমে থাকলাম,অবসরে গেলাম ঘুমিয়ে। এখন আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে ফুলের ঘ্রাণ এখন আমার প্রচন্ড মাথা ব্যথা, বৃষ্টিতে করে স্নান জানলা খুললেই সাদা রঙের বাড়ি জানলা খুললেই হাওয়ায় সাথে আড়ি, এখন হাওয়ায় রান্না হওয়া মাংসের ঘ্রাণ ঘুরে ফিরে এখন হাওয়ায় একটাই কথা : কেন যাওনা বাসা ছেড়ে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
