বাকি
সকাল শীত এনেছে, রোদও এনেছে নীল আকাশে মেলেছে ইচ্ছেগুলোকে। বাকিটা পুনরাবৃত্তি বলে আখ্যান চিনেছে হেলায়। এরপর? হয়তো দু-এক লাইন মুখে… যাওয়া-আসা আর ঝামেলাদের পাশ কাটানো। ভুলতে বসা স্বপ্নও ছিল কিছু, স্মৃতিতে কিছুদিন নিয়েছিল পিছু; বাকি সেই স্বপ্নের লাশগুলোকে একাকিত্বের অন্ধকারে টাঙানো। ঝলমলে নীলাকাশে বসানো তখনো ইতিবাচক মুখ। এবার শুধু ঠাওর করার পালা অভিমুখ। অংশগ্রহণের নেশা অট্টালিকার থেকে মুখ বাড়িয়ে আছে ঝুঁকে।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
