এইসব
এইসব আবেগ এইসব অনুভুতি চলতি পথে হঠাৎ থেমে যাওয়া; এইসব আস্কারার সুরভিত অসঙ্গতি এইসব প্রণয়মদির হাওয়া। এইসব প্রজাপতির ফুলের সাথে রোদ-মেখে আলাপচারী এইসব পাখির ঝাঁকের খয়রাত আকাশে। এইসব সীমায় থেকে বাড়াবাড়ি, শিহরণ স্মৃতির ঝুলমাখা কোণ থেকে খুঁজে পাওয়া; নতুন কোনো আখ্যান আর তোমার হাতে আমার হাত।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
