ডিজিটাল ধোঁয়া....
স্ক্রিনে ভেসে ওঠে নোটিফিকেশনের আলো, আঙুলের স্পর্শে হারিয়ে যায় পুরনো কাল। কিবোর্ডের ক্লিকে কেটে যায় রাত, ডিজিটাল ভোরে হারায় জীবনের পাঠ। বারান্দার চায়ের কাপে আগের মতো ভাপ নেই, থালা-বাসন এখন শুধু অ্যাপের পর্দায়। বন্ধুরা? তারা তো চ্যাটবক্সের ভাড়াটে, ইমোজির হাসি, কিন্তু চোখে জল জমাটে। উত্তরহীন প্রশ্ন ঝুলে থাকে ইনবক্সে, "তুই কেমন আছিস?" উত্তর আসে না বেশিরভাগ ক্ষেত্রে। লাইক আর ফলোতে মাপা হয় আত্মার ওজন, শূন্যতায় ডুবে থাকে সম্পর্কের ভুবন। গান শোনাও হয়েছে অ্যালগরিদমের দান, পছন্দ বলে কিছু নেই—সবই তো পরিকল্পনার মান। বইয়ের পাতা ছুঁয়ে দেখার দিন গেছে দূরে, পিডিএফে বাঁধা পড়ে জ্ঞানের ঘুমহীন ভোরে। বাচ্চারা চিৎকার করে ডাকে, “মা, চার্জার দাও,” বাইরের মাঠে খেলার দিন গেছে কোথায় পাও! ডিজিটাল খেলনা, ভার্চুয়াল দুনিয়া, যেখানে অনুভূতির গাছ হয়েছে বালির বুনিয়া। তবু কোথাও এক কোণে চুপ করে বসে একটি কবিতা ফুঁড়ে ওঠে এই ধোঁয়াটে ঘোরে। ডিজিটালের ছেঁড়া তারে জীবনের গান, একদিন হয়তো ভাঙবে এই শূন্যতার মান। মানুষ কি মানুষ হবে আবার? অন্তরের ছোঁয়ায় মুছবে যন্ত্রের ধোঁয়া, ডিজিটালের আকাশে ঝুলে আছে আশা— বেঁচে থাকার গল্প হবে আবার ভালোবাসা। ___
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
