বর্ননাহীন
তোমাকে কখনো বলা হয়নি যে ভালোবাসি কিন্তু ভালোবেসেছি, তোমাকে কখনো চোখের সামনে দেখিনি কিন্তু হাজারো কল্পনার মাঝে প্রতি মুহূর্তে তোমাকেই খুঁজে চলেছি,, তোমাকে কখনো স্পর্শ করার সাধ্য আমার ছিলনা কিন্তু তোমাকে স্পর্শ করার অনুভূতি অনুভব করেছি, বারবার ভাবনার মধ্যে তোমার প্রতিচ্ছবি টাই ফুটে ওঠে, তুমিও জানোনা যে আমার হৃদয়ের ঠিক কতটা অংশ জুড়ে তুমি আছো, স্বপ্ন গুলোও যেনো বেপরোয়া আমার হয়েও আমার নয়..তোমার সঙ্গে অজানা রাতের ছায়াপথে চলা বাকি, তোমার সঙ্গে পড়ন্ত গোধূলির অপার সৌন্দর্য উপভোগ করা বাকি, তোমার সাথে জোৎস্না রাতের আকাশে তারাদের লুকোচুরি খেলা দেখা বাকি, কলঙ্ক সেতো চাঁদেও আছে কিন্তু তাতে তার সৌন্দয্যে যেমন কোনো ঘাটতি হয়নি ঠিক তেমনই তুমিও আমার কাছে সবসময় একই রকমই থেকে যাবে,,আয়নার সামনে তোমার প্রতিচ্ছবি কল্পনা করে অসংখ্য বার বলেছি যে ভালোবাসি আর বলতেই থাকবো কারণ ভালোবাসার কোনো শেষ হয়না কারণ মানুষটা দূরে চলেগেলেও তার স্মৃতি গুলোকেও আগলে রেখে ভালোবাসা যায়..❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
