চলি বিধির দেশে
ছলছলে চোখ নিয়ে হেঁটে হেঁটে যাই, শান্তির দেখা যেন তবু নাহি পাই। চিত্ত পথেরই দিশা হয়ে যাবে শেষ, জানো যদি দাও বলে শান্তির দেশ। পেলে দেখা যাব থেকে, আসিব না ফিরে, সত্যের ডাক আসিলে যাব রে অচিরে। সারা দিলে ফুরাইবে জীবনরেখা, সবশেষে পেয়ে যাব শান্তির দেখা। সেই ফাঁকে রয়ে আমি রাখি বাসনা, শেষ কর, কর ক্ষমা, করি সাধনা।
