মন খারাপের প্রেসক্রিপশন
মন খারাপ? দাঁড়া, চেকআপ করি— "সিরিয়াসলি?! শুধু এটুকু কারণ?" এই নে, প্রেসক্রিপশন: ১টা বড় হাসি, ২টা ফুচকা, আর ৫ মিনিট ধরে আয়নার সামনে নিজের সাথে ফালতু কথা! মন খারাপ? ওটা আসলে ওয়াই-ফাই ডিসকানেক্টেড মোবাইল, একটু গান চালা, খাবার খা, আবার কানেকশন পাবি! মন খারাপ? আরে ওটা ফুটো চপস্টিকস দিয়ে নুডলস খাওয়া, অযথা স্ট্রাগল করিস না, হাতে তুলে খা, জীবন সহজ! মন খারাপ? ধুর! ওটা মাথায় উঠে বসা বিড়াল— একটা ঠেলা দে, গররর করে নেমে যাবে! আর যদি সত্যি সত্যি মন ভালো না হয়, তাহলে দেখ, আকাশের পাখিরাও তো বিনা টেনশনে উড়ে বেড়াচ্ছে! তুই তো মানুষ, তোর কি এত কম পাওয়ার?! প্রেসক্রিপশন শেষ, এখন হাসা শুরু কর!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
