অপূর্ণতার ঠিকানা…
কিছু সম্পর্ক নামহীন থাকে, একটা টান থাকে, কিন্তু সংজ্ঞা থাকে না। একটা বিশ্বাস থাকে, কিন্তু প্রমাণ চাওয়া হয় না। একটা অভ্যাস থাকে, কিন্তু একদিন হঠাৎ করেই কারো মনে হয়— সবটুকু বুঝে ফেলা গেছে। তারপর? তারপর শুধু নীরবতা। অবিশ্বাস বড় অদ্ভুত জিনিস, ওটা সম্পর্কের চেয়ে দ্রুত বেড়ে ওঠে, আর একবার শেকড় গেড়ে বসলে ফিরে যেতে চাইলেও আগের মতো ফেরা যায় না। তুই জানিস, বিশ্বাস যখন ভেঙে যায়, তখন কষ্টটা কোনো শব্দের কাছে ধরা দেয় না। ওটা বুকের ভেতর একটা শূন্য গর্ত বানায়, যেখানে রাতগুলো শেষ হয় না, আর সকালগুলো শুরুই হতে চায় না। আমি জানি, তুই হয়তো একদিন ঠিকই ভুলে যাবি, হয়তো আমিও নিজের সান্ত্বনার গল্প সাজাবো— কিন্তু এই অসমাপ্ত কথাগুলো একদিন ফিরে আসবেই, ঠিক মাঝরাতের একলা নিঃশ্বাসে, ঠিক কোনো পুরনো গলির বাতাসে, ঠিক কোনো অচেনা গানের লিরিকে। আর যদি কোনোদিন মনে পড়ে, যে একটা গল্প অসম্পূর্ণ রয়ে গেছে, তখন জেনে নিস— আমি ঠিক সেখানেই আছি, যেখানে গল্পটা থেমে গিয়েছিল।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
