" তা বলে কী প্রেম দেবোনা"
ভেঙ্গেছি আজ ফানুসের কাচ করেছি রক্তাত এই হাতকে, বাহ্যিক যন্ত্রনা তাতো ক্ষণস্থায়ী হৃদয়ের যন্ত্রনা তাকি কখনো কমবে, কষ্ট গুলো আজ লেখার পাতায় করছি নির্মূল কবিতার মাধ্যমে, শব্দ গুলো যেনো তীরের ফলা বারবার রক্তাত করছে এই হৃদয়কে, কল্পনায় গড়ে ওঠা রামধনুতে হয়েছে আজ প্রজাপতির আনাগোনা, কিন্তু বাস্তবতা তাতো কেবলই ছলনা, দূর থেকে ভেসে আসছে ফকির বাউলের দোতারার সূরের মাধুর্য্যতা, হতে পারে সে হয়তো অন্য কারোর সন্ধ্যাতারা তা বলে কী তাকে প্রেম দেবোনা?..❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
