কথা
কথাগুলো অন্যভাবেও বলা যায়। আপাতত এইভাবেই বলছি। বিকল্প যে সর্বদা আরো ভালো হবে তা নয় আবার আরো খারাপ হবে সেটাও না হতে পারে। আবার কিছু না বললে? কথারা কি আসলে রাতেরই মতন একা আর নিরাপত্তাহীন? তাই রাত যেমন দিনের জন্য মুখিয়ে থাকে কিম্বা নিজেকে ডুবিয়ে রাখে দুঃস্বপ্ন আর চিন্তায় কথাও তেমনি অপেক্ষা করে অন্য কথার। এই সবকিছুর প্রসঙ্গগুলো খুঁজতে গিয়ে কানে এলো নাম না জানা পাখিটার ডাক। মাঝরাত টপকাতে চললো। পাখিটাও কি কিছু বলছে? সেও কি এইসব কথা শুনছে? চোখ বুজে আসছে অবশেষে। এবার পালানোর সময়। ক্ষণিকের জন্যই না হয়। কথাগুলো সকালে কোথায় যা যায়...?
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
