মুহূর্ত
বিরহের অথৈ সাগরে তোলপাড় আমার জীবনের তরী, হাজার কষ্টে নির্মিত সেই তরীর ডুবতে হলো না নিমেষের দেরী। সঙ্গে মিশে গেলো অগণিত মুহূর্তের ভাণ্ডার। মুহূর্তগুলির উন্মোচনের সাক্ষী হলাম , মুহূর্তগুলির উপচিতির সাক্ষী হলাম, মুহূর্তগুলির চরম উন্নতির সাক্ষী হলাম, হয়তো পারলাম না উপস্থিত থাকতে , মুহূর্তগুলির অন্ত্যেষ্টিক্রিয়ায়। ব্যাক্তিত্বের অনুপস্থিতি মেটাতে পারে শুধুই মুহূর্ত্। ব্যক্তিত্ব দূরের কথা, মুহূর্তের মধ্যে মুহূর্তের মৃত্যু, [24/03, 8:28 am] SOHAN: এই অসহনীয় অনুভূতিও যে এক মুহূর্ত। মুহূর্তের বিলয় হয়তো টেলিফোন থেকেই সম্ভব, মগজের অভিধানের প্রত্যেক পাতায় সেই সমস্ত মূহুর্তের বর্ণনা স্বর্ণাক্ষরে লিখিত। বিদায় বেলায় বিদায় দেওয়ার হলো না আর ইচ্ছে, কারণ সেই মুহূর্তগুলোর ওপর প্রতারণার কালো দাগ এখনও যে আমার চোখ কাড়ছে ।।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
