যারা ভাবছে আমায়
যারা ভাবছে আমায় একটা অচল পয়সা , যাদের চোখে আমি ঠিকানা বিহীন চিঠি ছাড়া, আর কিছুই কোনদিনও হতে পারি না, তাদের জোরেই আমার জীবন পথে , এগিয়ে যাওয়ার কথা লিখে চলা। যারা ভাবছে আমায় হারিয়ে দেবে, পৃথিবীর বুক থেকে আমায় মুছে দেবে, জেনে রাখুক তারা শুধু এই কথা, হয়ে যাবে তারা আগামী দিনের বুকে, আঁধার রাতে পথ হারানো পথিকের কথা। পথের কথা জানতে পেরেও যারা, দেই নি খবর একটুও আমায় যারা, তাদের হবে ধন্যবাদ আমায় দেওয়া, কেননা হবে তাদের জোরেই আমার পাওয়া, আমার মাঝে লুকিয়ে থাকা আমায় ফিরে পাওয়া । জানতো যারা আমায় নিয়ে একদিন কথা হবে, জীবন জোয়ারে আমাকেই নাও বাইতে হবে, তাদের জন্য হবে আমার বিশ্বাস ভেঙ্গে ফেলা, অচেনা মানুষ হয়ে তাদের সামনে দিয়ে চলে যাওয়া। শেখ জমীরুল হক খান চৌধুরী 6 August 2024 11:35PM
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
