না পাওয়া ভালোবাসা
এতো বেশি যাকে ভাবি, সে তো আমায় ভাবে না, এতো ভালো যাকে বাসি, সে তো আমায় ভালোবাসে না। হতে পারে এমন দিন, হয়তো আমার মাঝে তুমি আর থাকবে না, হয়তো খুঁজবে সেইদিন, যেইদিন আমি আর তোমার হতে পারবো না। তোমায় যতই ভালোবাসি, ততই হই অপমানি, এমন ভালোবাসার গুরুত্ব বুঝলেও না একটুখানি। হয়তো একদিন মনে পড়বে, আমার মনের কথাগুলি, তখন আর খুঁজে পাবে না, হারিয়ে যাবে স্মৃতির কথাগুলি। চোখের জলে লিখেছি আমি তোমার নামে গান, তুমি শুনতে পাওনি তাতে, ছিলে অন্যের টানে মগ্ন প্রাণ। হৃদয় জুড়ে স্বপ্ন গেঁথেছি, শুধুই তোমার হাসিতে, তবু ফিরিয়ে দিলে আমায়, রইলাম ভাঙা বাসাতে। যত কষ্টই পাই না কেন, তবু ভালোবাসি তোমায়, অভিমান জমে পাহাড় হলেও, ভোলাতে পারি না হৃদয়। তুমি যখন থাকো দূরে, আঁধার নামে অন্তরে, তবু তোমার নামটি মনে, আলো হয়ে জ্বলে। আজ যদি আমি হারিয়ে যাই, ভুলে যাই এই দুনিয়া, তখন হয়তো মনে পড়বে, কে ছিল তোমার মায়া। তুমি খুঁজবে আমার ভালোবাসা, খুঁজবে আমার গান, কিন্তু আমায় পাবে না তুমি, আমি হবো অজানায় প্রাণ। যাকে হৃদয় দিয়ে চেয়েছি, সে যদি না হয় আমার, তবু দোয়া করি চিরকাল, থাকো তুমি সুখের ধার। আমার ভালোবাসা তোমায় ঘিরে, থাকুক অটুট চিরকাল, তুমি যদি না বোঝো তার মানে, তবু সে অমর অমূল্য কাল।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
