অপরাধী আমি!
বামন হয়ে চাঁদের স্বপ্ন দেখেছিলাম আমি, সেই স্বপ্নের দায়ে নিঃস্বতার দ্বারপ্রান্ত হলাম আজ আমি! পাওয়ার আশা অনেক ছিল পাইনি তবু তাও, দোষটা না হয় আমারই ছিল এভাবে সান্ত্বনা দিয়ে যাও। তুমি আমার কল্পনা ছিলা ছিলা বাস্তবতাও, এতটা চাওয়া কি ভুল ছিল নাকি ভুল ছিলা তুমিও? কষ্ট না হয় আমি পেলাম তোমার তো হয়নি কোনো ক্ষতি তাও যেন মনের মাঝে থেকে যাই আক্ষেপ নিজের করে পেতাম যদি! অপূর্ণতার মাঝে যেন জীবনটা হয়ে আছে সীমাবদ্ধ, তোমায় না পাওয়ার বেদনা যেন বারবার করে দেই নিস্তব্ধ!
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
