কত দিন দেখি নি তাকে
দেখি নি কত দিন, সেই অভিমানী মুখ, তার ঠোঁটে লেগে থাকা হাসি দেখে, এ বুক পেতো বড় সুখ। সমুদ্রের মতো মায়াবী তার চোখে খুঁজেছি আশ্রয়, তার দেওয়া শত আঘাতে কখনো ক্ষত বিক্ষত হয় নি হৃদয়। দেখি নি কত দিন, সেই অভিমানী মুখ, শালিক পাখির মতন তার চলন। তার বাদামি হরিন চোখে স্বপ্ন দেখে আজো হারতে রাজি আছি আমি নিজে পানকৌড়ি মতো অজানা অচেনা অন্ধকারে, তবু এ শহর তাকে নিয়ে গেছে ছিনিয়ে। আসলে জীবন তো বোঝে না, কল্পনা, কবিতা , ছন্দ, খিদে পেলে সে চায় শুধু ভাতের গন্ধ। দেখি নি কত দিন, সেই অভিমানী মুখ, নদীর ঢেউয়ের মতো সে যে কত কিছু বলে যেতো। তার খোলা চুলে, যায় আজো শত বসন্ত পিছলে। পলাশ হাসে, হাসে আকাশ। শুধু থমকে দাঁড়ায় আমার দীর্ঘশ্বাস। দেখি নি কত দিন, সেই অভিমানী মুখ, আমার মনে আজ হয়েছে ভীষন অসুখ। -- মানব মন্ডল
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
