সপ্তাহের সেরা: জুম্মাবার
"সপ্তাহের সেরা: জুম্মাবার" লেখনীতে: কারিমা রিনথী জুম্মার আলো ফুটে আসে, হৃদয় ভাসে নূরের স্রোতে, নবী বলেছিলেন এ-দিনেতে রহমত নামে আকাশ বেয়ে। সপ্তাহের সেরা এ-পবিত্র বারে, হেদায়েতের আলো ঝরে, যে বুঝে এর মর্মবাণী, সে ডুবে যায় ইবাদতের রথে। ফজরের পর সূরা কাহাফ পাঠে ছড়ায় নূরের আলো, ফিতনা থেকে সুরক্ষা মিলবে, কাটেবে অন্ধকারের কালো। সুন্নাহ মেনে গোসল সেরে, আতর মেখে শুভ্র বসনে, রওনা হও মসজিদের পথে, হৃদয় রাখো খোদার ধ্যানে। মসজিদে যাও আগেই যেন প্রথম কাতারে ঠাঁই মেলে, আগে গেলে সওয়াব জোটে, নেকির পাল্লা ভারী হবে। খুতবা শোনা ফরজ কাজ, মনোযোগে শোনো বার্তা, নবী বলেছিলেন—এই বাণীতে আছে হিদায়তের দরজা। জুম্মার সালাত জামাত নিয়ে, আদায় কর পবিত্র মনে, সেজদায় ঝরবে গুনাহ যত, শান্তি মিলবে হৃদয় কোণে। মোনাজাতে বলো "আলহামদুলিল্লাহ" কৃতজ্ঞতা রাখো জবানে, রবের রহম ঝরবে যখন, প্রশান্তি নামবে জীবনপটে। দরুদ পড়ো প্রাণ উজাড়ে, নবীর প্রতি শ্রদ্ধা রেখে, হাশর মাঠে শাফায়াত পাবে, নবীজির উম্মতি নামে। জুম্মার একটি বিশেষ ক্ষণে, রহমতের দরজা থাকে খুলে, দোয়া করলে সেই সময়ে, প্রভু দেয় না ফিরিয়ে। দোয়া করো একত্রে সবে নিজ, সমাজ ও উম্মাহর ভবিষ্যৎ কল্যাণে, জুম্মার ফজিলতে হৃদয় হবে স্নিগ্ধ, শান্তি ছড়াবে সর্বত্রে।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
