"শাড়িতেই নারী"
আমরা যদি কোনো নারীর প্রতি আসক্ত হয়ে পড়ি তাহলে প্রতিমুহূর্তে সেই নির্দিষ্ট একজন ছাড়া আর অন্যকোনো নারীর প্রতি আমরা সেই অমোঘ টান অনুভব করিনা, আমাদের শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কেবল তারই নামের ধ্বনি প্রথিত হয়, আর যেকোনো বাহ্যিক পোশাকেই আমরা তার প্রতি আসক্ত হয়ে পড়ি, কিন্তু আমরা সব থেকে বেশি আকর্ষণ অনুভব করি যখন সেই নির্দিষ্ট নারীটিকে আমরা শাড়িতে দেখি, কথায় আছেনা শাড়িতেই নারী আর বঙ্গ নারীর সোভা শাড়িতেই শতগুণ বৃদ্ধি পায়, সদ্য স্নাত সেই মায়াবিনী ঠিক একটি সদ্য ফোঁটা গোলাপের পাঁপড়ির ন্যয় তার কোমলতা, যেনো যৌবনের আভা চুঁয়ে চুঁয়ে পড়ছে তার শরীরের প্রতিটি অংশ থেকে, তার খোলা কেশ রাশি থেকে নির্গত সুমিষ্ট ঘ্রাণ হৃদয়কে রোমাঞ্চিত করে তোলে, হতে কিছু চুড়ি আর ঘড়ি, চোখে কাজলের সমাহার আর কানে ঝুমকো কোনো উগ্র প্রসাধনী বিহীন, বেশ আমরা ছেলেরা তো এখানেই পুরো স্তব্ধ, কারন এটাই তো প্রতিটি ছেলের দুর্বলতা, আমরা নিজেদের পছন্দের নারীকে এই সাজেই দেখতে বেশি পছন্দ করি আর তাদের এই সাজটিকে উপভোগ করি, আসলে এই সাজের মধ্যে বাঙালির সবেকিয়ানা ভাবটা থাকে তাই, ওই মুহূর্তে সত্যিই আমাদের কাছে কিছু মুহূর্তের জন্যে সময়টা থমকে যায়, তা ভাষায় বিশ্লেষণ করা প্রায় অসম্ভব..❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
