চায়ের গল্প
আসো এক কাপ চা নিয়ে করি কিছু গল্প। করবো অনেক বকবক চায়ে চুমুক দিয়ে সল্প। রাগ যখন করবে তুমি চা বানিয়ে খাওয়াবো আমি। চায়ের চুমুকের প্রতিটি মুহূর্ত হোক যে স্মরণীয়। রাগ ঝগড়া সকল কিছু থাকুক চায়ের সাথে গোপনীয়। ইচ্ছে হচ্ছে চা খাবো দুজনা পাহাড়ের উপর বসে। সাথে করবো খুনসুটি বেজায় ভালোবেসে। তোমার হাতের চায়ে কাটবে যে মোর ক্লান্তি। সারাদিনের কাজের চাপে এই পানীয়তে হবে আমার শান্তি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
