রমজানুল মোবারক
আ..আ..আ.... রমজানুল মোবারক.. একটি বছর ঘুরে এলো রহমতেরি মাস মুমিন হৃদয় মাতোয়ারা পায় নুরের আভাস, নিশি আকাশে চাঁদ হেসেছে বরতেরই ফুল ফুটেছে মুমিন মনে দিচ্ছে দেখো সিয়াম পালনের ডাক রমজান এলো রমজান এলো বলছে বাঁকা চাঁদ রমজান এলো রমজান এলো ভাঙছে খুশির বাঁধ। রাখবো রোজা পড়বো তারাবিহ আল্লাহর রহম করবো তালাশ, সকল পাপের ক্ষমা নেবো এইতো মনের দৃঢ় প্রয়াস। তাহাজ্জুদে গোজার হবো ইফতারি আর সেহরি খাবো সিয়াম পালনে মুমিন হৃদয় পায় নাজাতের স্বাদ রমজান এলো রমজান এলো বলছে বাঁকা চাঁদ রমজান এলো রমজান এলো ভাঙছে খুশির বাঁধ। ইফতারিতে তৃপ্ত হবো সারাদিনের ক্লান্তি মুছে পাপিষ্ট দিল করো রহম চাই পানাহ তোমার কাছে শবে ক্বদর করবো তালাশ পুণ্য কাজের করবো চাষ গরীব দুঃখীর খবর নেবো করবো মোলাকাত রমজান এলো রমজান এলো বলছে বাঁকা চাঁদ রমজান এলো রমজান এলো ভাঙছে খুশির বাঁধ।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
