~তুমি প্রার্থনা হও~
তুমি প্রার্থনা হও- নীরব হৃদয়ের গভীর আলোকে! যেখানে সব ক্ষত ধীরে ধীরে- মিশে যায় শান্তি পারাবারে! তুমি সমর্পণ হও- ক্লান্ত দিনের শেষ ভরসায়! যেখানে চোখের জল- আশীর্বাদী হয়ে আসে! তুমি শ্বাস হও- প্রতিটি নিশ্বাসে আত্মায় মিশে, যেখানে ভাঙা মন! আবার পূর্ণতার পথে হাঁটে! তুমি আলো হও- মৃদু দীপের মত স্থির হয়ে! যেখানে অন্ধকারও মাথা নত করে! তুমি নীরবতা হও- ঈশ্বরের সাথে গভীর আলাপে, যেখানে শব্দেরা শব্দ হারিয়ে ফেলে! তুমি আত্মসমর্পণ হও- শেষ স্হিতি পর্যন্ত, যেখানে "আমি" মিলিয়ে যায়- শুধু ঈশ্বরিক প্রার্থনায়! ~~~~~~~~~~~~~~~~~ জয়দীপা। 22.11.2025
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
