অতীতের পাতা
জীবনের হিসেবের খাতাটা যদি একবার খুলে দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো অসংখ্য পাওয়া না পাওয়ার সমীকরণ, অনেকটা ঠিক গোলকধাঁধার মতো, আর এই গোলকধাঁধার মধ্যে আমরা সবসময় না পাওয়া গুলোকেই উল্লেখ করে রাখি আর যা পেয়েছি তা হয়তো মনেও রাখি না, আসলে আমরা সবসময় খারাপ স্মৃতি গুলোকেই বেশি প্রাধান্য দিই হয়তো ভালো স্মৃতি অথবা ঘটনা গুলোকে আমরা কখনো মনেই রাখিনা, এই খারাপ স্মৃতি গুলোই আমদের বেশি করে কষ্ট দেয়, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো একটা অতীতের তিক্ত অধ্যায় রয়েছে যার কথা ভাবলেই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যা খুবই কষ্টকর, আসলে যা হয়ে গিয়েছে সেটাকেই আমরা পরিবর্তন করার কথা কল্পনা করি যা সত্যিই বৃথা, আর আমার মতে অতীত ভালো কারণ অতীত আমাদের অনেক কিছু শিখিয়ে যায় যা কোনো বই পড়ে শেখা সম্ভব নয় সেটা হলো সংগ্রামের শিক্ষা, আদর্শের শিক্ষা সর্বপরি জীবনের শিক্ষা, আর অতীত পরিবর্তন করা আমাদের হাতে নেই কিন্তু পরে আমাদের জীবনে কী হবে তা আমাদের ওপর নির্ভরশীল তাই নিজের ভবিষ্যত এর জন্যে পরিকল্পনা করা উচিত, অতীত যদি একটা বই হয় তাহলে ভবিষ্যত হচ্ছে ওই বইয়ের প্রতিটি পাতা যা সৌখিন ভাবে লেখার দায়িত্বটা আমাদেরই..❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
