জীবনতরীতে মহারানী
----------------------- ♠যাঁকে ভালবাসো, তাঁর সমকক্ষ হইও না! যাঁকে ভালবাসো, অন্তরে রেখো না তাঁর থেকে বড় হওয়ার বাসনা! যাঁকে ভালবাসো, তাঁকে সর্বদাই মাথায় রেখো! নামিও না নীচে। কান-কথা, পাওয়া-না -পাওয়ার দলে ভিড়ে, মুখে মুখে রচিও না অপবাদের কাব্য। যাঁকে ভালবাসো, যাঁকে কথা দিয়েছো পরম সত্যের সহযাত্রী হয়ে পথ চলার, প্রয়োজনে সেই পথের ইট-পাথর হও! পিচের মতো নত হয়ে, সহো নানা ক্ষত! তবুও গড়ো তুমি অবিরত, তোমার মানসদেবীর চলার পথ। যাঁকে ভালবাসো, যাঁকে নিয়ে ক্ষণে ক্ষণে স্বপ্ন বুনো, ক্ষণেই আবার ছিঁড়ে ফেলো না! তাঁকে সাজাও, মনের আনন্দে রাঙাও তাঁর হৃদয়বাগান! ছোট্ট ইচ্ছেগুলোর নিবিড় যত্নে, ♥প্রশান্তির পরশ দিও তাঁর অব্যক্ত দু:খমালায়! পুষ্পকলির অপ্রস্ফুটিত ভালবাসার গুপ্ত শিকড়ে দাঁড়িয়ে, যুথবদ্ধ জীবন-পাতার শিরা-উপশিরায়, তোমার হৃদয়-বাগানের প্রস্ফুটিত পাপড়িমালায় সাজিয়ে রেখো তোমার মহারানীর অন্দরমহল! ♣মনে রেখো! মহাদেবতার অনুগ্রহে তোমার মানসী, তীলোত্তমারূপে হৃদয়াসনে আসীন যিনি, তিনিই তোমার মহারানী! অযত্ন-অবহেলায় তাঁর আসন কাঁপিও না। ♠♥আফ্রোদিতির অঙ্গীকার! তোমার বিশ্বাস তোমার ইশ্বর!! বিশ্বাস রেখো তোমার মানসপ্রতীমায়! নিশ্চয় দেখবে! কোনো একদিন, তোমার প্রতীমা, তোমারই যত্নে গড়া চলার পথে আলতামাখা চরণ ফেলে তোমার দুয়ারে দাঁড়িয়ে! যা দিয়েছিলে তুমি, তার চেয়েও অনেকগুনে বেশি! দু'হাত ভরে ফিরিয়ে দিতে এসেছে তোমার সা
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
