বিনি সুতায় বোনা স্বপ্ন
বারান্দার কোনার ঘরে ছোট্ট টুনটুনি বাসা বোনে, স্বপ্ন দেখে দুচোখ ভরে.. ঘর হবে! সংসার হবে ! আর এই জগৎ .. এক দিন তার আপনার হবে । ছোট্ট টুনটুনি বাসা বুনে চলে আপন মনে.. বিনি সুতার মালায় একেরপর এক স্বপ্ন গাঁথে রোজ.. তবে কতজন আর সবটুকু মালা বোনে? তারপর হঠাৎ করেই একদিন ছোট্ট টুনটুনির ঘরে পড়ল ভীষণ হানা! যা কিছু এতদিন তার কাছে ছিল চেনা, যা কিছু জেনেছিল তার নিজের , আজ নাকি সব ই তা অন্যের । তাই আজ আপনার হতে গিয়েও এ জগৎ, চিনিয়ে দিয়েছে তারে যা কিছু নিজের বলে মানিয়াছে এতদিন আজ সবই আছে ভুলে ভরে।। © মেঘ
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
