প্রিয় তোমার কথাই মনে পড়ে
যখন আমি একাকী থাকি বসে কোন চিন্তা ভাবনা মাথায় না আসে, বেলা শেষে যখন সাঁঝ আসে ঘনিয়ে তখন তোমার কথাই যে মনে পড়ে। উদ্ভ্রান্তের মত হাঁটি যখন রাস্তায় লোকে পাগল ভেবে যখন তাকায়, আমার দৃষ্টি পিচ ঢালা পথে যায় ছড়িয়ে তখন তোমার কথাই যে মনে পড়ে। অবসন্ন মনে যখন কিছুই লাগে না ভাল অসহনীয় চিন্তা মনকে করে দেয় কালো, দীর্ঘশ্বাস যখন আসে বুক চিঁড়ে বেরিয়ে তখন তোমার কথাই যে মনে পড়ে। কাঠ ফাটা রোদে যখন হয়ে যাই ঘর্মাক্ত মাসের শুরুতেই যখন নিজেকে পাই রিক্ত, যখন হতাশায় কিছুই মনে না আর আসে তখন তোমার কথাই যে মনে পড়ে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে চারিদিককে অন্ধকার করে সেই সন্ধ্যায় ক্লান্ত শরীরে যখন নিজেকে পাই রিক্ত, তোমার কথা ভেবে গুগল মিটের কথা মনে পড়ে তখন তোমার কথাই যে বারে বারে মনে পড়ে। ফুলমহম্মদ সেখ.. কাব্যগ্রন্থ--বেইমান
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
