"খোলা জানালা"
প্রকৃতি আজ নিঃশেষ থাক সমাপ্ত হোক সকল বাসনা, অন্ধকারাচ্ছন্ন হৃদয় আজ ব্যস্ত কোন সে কল্পনায়, প্রহরের পর প্রহর হটাৎই শেষ বাস্তবতার কিছু অশ্রুসিক্ত বেদনায়, বৃষ্টির ফোঁটা সিক্ত করে চলেছে প্রকৃতিকে একলহমায়, বিধ্বস্ত তাতো থেকেই গেলাম নেই তো তারদিকে কোনো ভাবনা, কাব্যের মধ্যেই থমকে গেলাম কোন যে উক্তির বর্ননায়, হৃদয়ের কাছে হার মেনেছি না ভালোবেসে কী আর থাকা যায়, ভালোবাসা হয়তো কড়া নেড়েছে তারও দক্ষিণের বারান্দায়, তাইতো সে খুলে দিয়েছে আজ বন্ধ দুটি হৃদয়ের জানালা, নীল দিগন্তে মিলিত হয়েছে দুটি অবিচ্ছিন্ন ঠিকানা, নাম বিহীন, ঠিকানা বিহীন এই কবিতার বর্ননা ..❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
