আজও তোকে খুঁজি
কবিতা - আজও তোকে খুঁজি হাজার ভিড়েও খুঁজি আজও তোকে চেয়ে থাকি এক অচেনা অজানা পথে। খুঁজে বেড়ায় ট্রাম বাস নদী পথঘাটে বদ্ধ ঘরের চার দেয়ালে। তোর সে নাম ধরে ডাকা চুপিসারে সবার আড়ালে । আদুরে আবদারে ঢাকা অল্প পরশে ব্যথিত হৃদয় খুশিতে ভরে ওঠা। আজও খুঁজি তাই হৃদয় পাতায় স্মৃতি রোমন্থন করে। একা একা থাকি নিজ মনে স্বপ্ন গাঁথি খুঁজি ফিরি বার বার । যদি পথ ভুলে ফিরে আস ডানা মেলে রাখিব বুকে যতনে বাঁধি। যা আছে আজ মোর সপিব চরনে তোর । আজও তোকে খুঁজি বৃষ্টি বাদলে, বিদ্যুৎ চমকিত রাতে। ফিরে ফিরে চায় যত দুর যায় চেয়ে থাকি উদাস হয়ে আকাশ পানে চেয়ে। আজও খুঁজি তোকে আমার কাজের প্রতিটি খাতায় তুই আজও লেখা হয়ে মিশে। আজও খুঁজি তোকে আমি যে নীরবের পূজারী বলতে পারিনা নিজে । এ টুকু বলে যায় যতটুকু হোক না সে অল্প দিনের আলাপ । আজও খুঁজি তোকে , ভুলিলেও ভুলিতে পারিনে তোর বলে দেওয়া সংলাপ। - চাতক পাখি
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
