গুনাহগার
কতটা আপন তুমি জানা হলো না কতটা ভালোবাসো বুঝা হলো না প্রভূ তুমি মহীয়ান,দয়াময় সুবহান কি করে করি বলো শুকরিয়া দান। দয়ার আঁধার তুমি,গুমরাহী পাপী আমি গুনাহের সাগরে আজও আমি ডুবে রই, নফসের প্ররোচনে,নিজেকে করেছি বিলীন করেছি জুলুম হাজার অবিচার অথৈ। তবুও ভাসো ভালো, দূর করো আঁধার কালো বান্দা করে যদি আকুল আবেদন। নিয়ামত-কল্যাণ,পেয়েছি অফুরাণ শান্তির সুবাতাসে কাটিয়েছি দিন, যত পাপ,যত তাপ,উলাসে আমেজে বাজিয়েছি গুনাহের অপ্সরী বীণ। তবুও পাই যে আশ,হয়না কভূ নিরাশ ক্ষমার চাদরে তোমার গুনাহ করি ম্লান।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
