"থাক কিছু কথা আড়ালে"
রাগ এই অনুভূতিটা সবার মধ্যেই থাকে কেউ এর বহিপ্রকাশ করে আবার কেউ এর বহিপ্রকাশ করেনা, আমার মতে এই অনুভূতিটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়না ততটাই ভালো কারন রাগের মাথায় আমরা সামনের জনকে হয়তো এমন কিছু বলে ফেলি যেটা হয়তো দুটো সম্পর্কের ভিতকে নষ্ট করে দিতে পারে, আবার কিছুজন মানুষ থাকে সত্যি বলতে তাদের কথা গুলো না খুব অসহ্যকর লাগে তো সেই মুহূর্তে রেগে যাওয়াটাই স্বাভাবিক তাই ঐ সকল মানুষের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা যায়না ততই ভালো কারন অযথা কারোর ওপর রাগ দেখিয়ে নাতো আমরা তাকে পরিবর্তন করতে পারবো আবার অপর দিকে এতে আমরা মানসিক ভাবে খুবই অসস্থী অনুভব করি,সমাজে অনেক মানুষ অনেক কথাই বলবে তাই সবাই এর সামনে নিজের রাগ প্রকাশ করাটা বোকামি ছাড়া আর কিছুই না, যেকোনো পরিস্থতিতে নিজেকে ধিরস্থির আর চুপচাপ রাখাটা এতো টাও সহজ নয়, এর জন্যে নিজের রাগের ওপর নিয়ন্ত্রন করতে জানতে হয়, আসলে যারা একটু চুপচাপ থাকে তারা জানে যে সবার কাছে তাদের কথার গুরুত্ব নেই তাই তারা নিজেদের অনুভূতিকে সবার সামনে প্রকাশ করেনা, কারণ তারা এমন ঠিকানা নয় যেখানে সব অনুভূতিগুলোর বহিপ্রকাশ করা যায়, তাই সব থেকে ভালো চুপচাপ থাকা আর যেকোনো পরিস্থিতিকে হাসির মাধ্যমে সাদরে গ্রহণ করে নেওয়া...❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
