স্মৃতির পাতায় আমি (কবিতা)
স্মৃতির পাতায় আমি (কবিতা) ছোট্ট বেলায় যখন আমি মাকে বলতাম -মা, আকাশে চাঁদের বুড়ি বসে সূতা কাঁটে কেন? মা বলতো, সে আর কি-ওটা ওর কাজ। কিন্তু হাউ মাউ খাউ -এটিতে কি সত্যিই রাক্ষস আসে, মা বলতো -হ্যা, আসে, ভয়ে গা যেন হীম শীতল হয়ে আসতো তখন। যখন পড়াতে বসাতেন আমাকে, মা বলতো বড় হয়ে -আমাকে ও সংসার চালাতে হবে তোকে, তখন কি করবি রে বোকা! স্কুলে পড়ার সময় অনেক সহপাঠীদের সাথে খেলা ধূলো -তার সাথে পড়াশুনার ব্যস্ততা নিয়ে জীবনের পথচলা। কিন্তু বেড়ে ওঠার সাথীদের সাথে যুক্ত রঙিন স্বপ্নের বিভোর ভবিষ্যতের দিকবিজয় নেশার হাতছানি, প্রতিদিনে অভিজ্ঞতা সঞ্চয় মনের অকপটে স্বীকার করে নেয়া প্রাপ্তির এঁকেবেঁকে পথচলা। স্মৃতির অন্তরে গেঁথে থাকতো পরিবারের সদস্যদের মিষ্টি ছোঁয়া আদর ভালোবাসা, কিন্তু কালাঅন্তে হারিয়ে যেতে থাকবে তা কখনোই ভাবিনি। দুঃখ আর অনুতপ্ত হৃদয়ে তাঁদের কথা আজও মনে করি স্মৃতির পটে আঁকা ছবির মতো। একবার গিয়েছিলাম সমুদ্রের ওপরে বিচিত্র অভিজ্ঞতা অব্যক্ত স্মৃতির কথা আজও তারকার মতো জ্বলছে, হারিয়েছি আজ আত্মীয়, স্বজনদের আর আপনজন,চলেছি পথে নতুন সাথীদের নিয়ে, বয়ে যাওয়ার নদীর অবিরাম চলা। সুন্দর পৃথিবী থেকে বিদায় নেয়ার ঘন্টা কখন বাজবে বাঁশি অবাক করা মূহুর্তে দিক শূন্যতার বিষ বাষ্প। তবুও ভাল লাগে অতীত স্মৃতি রোমন্থন করতে,এখন আর নেই সেই পুরোনো বন্ধুত্ব,গড়েছি অনেক নতুন সঙ্গ, এইতো আমার পদচিহ্ন। I am on the pages o
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
