কবিতা
ফুরিয়ে যাবার পরে একটু মনে রেখো [ নিউ ভার্সন ] সুমন সায়ান কত স্মৃতিরাই তো রোজ হৃদয়ের মনি কোঠায় ঘর বানায় থাকে মনের ডায়েরির পৃষ্ঠায় কিছু শব্দ কিংবা বাক্য ঘিরে যত্নে কিবা অযতনে! না চাইতেও কিছু মেঘ জমা হয় আমাদের মনের গগনজুড়ে কখনো ঝুম বৃষ্টির আগমনী নিয়ে হাজির হয় কখনো বা আবার কালবৈশাখী,টর্নেডোর মতো তান্ডব সৃষ্টি করে! তবুও রোজ মেঘ জমা হয় মনের গগনজুড়ে থেকে যায় স্মৃতিরা মনের পৃষ্ঠায় শব্দ কিংবা বাক্যজুড়ে যত্নে কিবা অযতনে! থেকে যায়!! স্মৃতিদের সেই সময়কাল গুলি কি এখনও আছে? - নেই কিন্তু স্মৃতি গুলি আজও দিব্যি দাঁড়িয়ে! আমাদের সেই দুষ্ট মিষ্টি শৈশব এখন কি আর আছে? - নেই ফুরিয়ে গেছে কিংবা হারিয়ে গেছে সময়ের গহ্বরে! কিন্তু শৈশবের কিছু স্মৃতি - থেকে যায় আমাদের মনের ডায়েরির পৃষ্ঠায় কিছু শব্দ কিংবা বাক্য ঘিরে যত্নে কিবা অযতনে! না চাইতেও কিছু মেঘ হয়ে জমা হয় মনের গগনজুড়ে!! কত অপ্রয়োজনীয় স্মৃতিরাও কিন্তু দখল করে নেয় আমাদের মনের ডায়েরির কিছু পৃষ্ঠাকে যেগুলোকে মনের ডায়েরির পৃষ্ঠায় স্থান না দিলেও চলত। তবুও থেকে যায়! এই ইহকালীন জীবনের পাঠচুকিয়ে একদিন আমিও চলে যাব সেই শৈশবটার মতো! হয়ে যাব অতীত। ফুরিয়ে যাব কিংবা হারিয়ে যাব সময়ের বিনিদ্র স্রোতে! সুমিষ্ট শৈশব স্মৃতি না হই অপ্রয়োজনীয় স্মৃতি হিসেবে হলেও ফুরিয়ে যাবার পরে একটু মনে রেখো তোমার ওই মনের ডায়েরির পৃষ্ঠার কিছু শব্দ জুড়ে আমায় একটু রেখো! একটু মনে রেখো!!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
