মিষ্টি মেয়ের গল্পঃ🦋
- স্নিগ্ধা চক্রবর্তী ছোট বেলায় যে ছিলো সবার কাছে একটা মিষ্টি হাসির মেয়ে, যার চোখে ভাসত হাজারো স্বপ্নের ছোঁয়া, আজ তার মেলে না কোনও ছত্রছায়া! সবাই তাকে ঘিরে থাকতো, কত কথা কতও হাসি, আজও থাকে, কথাও বলে, হাসেও তবে তাকে ঘিরে নয়! তাকে কেন্দ্র করে। বছর গেছে বড়োও হয়েছে সে, তবে উঠে দাঁড়াতে পারেনি সে সঠিকভাবে: জীবনের বাঁধা, অন্যের শাসন সব মিলিয়ে দিচ্ছে হাজারও বাঁধা। তবুও তাঁর স্বপ্ন গুলো এখনও ডানা মেলে, সে পৌঁছতে চায় সেখানে কিন্তু তাঁর পা ঘুরছে সর্বক্ষণ পেছনে।। নিজের পথে চলার জন্য এখনও লড়ছে সে; নিজের ব্যর্থতার আগুন এখনও জ্বালিয়ে রেখেছে সে। জানে কেও আজ তাঁর পাশে নেই কিন্তু সেও সেই ভয়ে আজ আর পিছিয়ে নেই! কেউ দেখে না তার ছোট ছোট চেষ্টা, কেউ বোঝে না তার নিঃশব্দ ব্যথা। কিন্তু সে জানে, একদিন এই অন্ধকারে আলো উঠবেই তাঁর মনে- মুখে হাসি ফুটবেই।। নিজের বিশ্বাসে বাঁচে সে, নিজের শক্তিতে হাঁটে সে, একদিন অবশ্যই হবে সেই সকাল, যখন সে বলবে, ”আজ আমার ঘুরে দাঁড়ানোর শুভঃ সকাল।।
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
