নাম না জানা ঠিকানা
আমাদের জীবনের অধ্যায়ে এমন একজনের আগমন অবশ্যই ঘটে যে হয় আমাদের জীবনে পরিবর্তনের কারণ, আর অনেকের ক্ষেত্রে সেই পরিবর্তন ভালো অথবা খারাপ হতে পারে, ঠিক তেমনি আমার লেখা অতীতের পাতায় এমন একজনের উল্লেখ আছে যে ছিলো আমার জীবনের মোড় পরিবর্তনের কারণ, আর সেই পরিবর্তনটা ছিলো আমার জীবনে অনেক ভালো অধ্যায়ের একমাত্র কারন, সে এসেছিল বসন্তের দুয়ারে সোনালী আভার ন্যয়, আমি তার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো কারণ সে একটা বদ রাগী ছেলেকে খুশি থাকার কারণ দিয়েছে, সে একটা বেপরোয়া ছেলের কবিতা লেখার কারন হয়েছে, সে শিখিয়েছিল কীভাবে প্রকৃতির সৌন্দর্য্যকে উপভোগ করতে হয়,সে ছিলো আর সবসময় থেকে যাবে একজনের প্রাণখোলা হাসির কারন, সে শিখিয়ে ছিলো কীভাবে বৃষ্টির প্রতিটি ফোঁটাকে নিজের লেখার মধ্যে বিশ্লেষণ করতে হয় সে একটা অসমাপ্ত গল্প হয়েই থেকে গেলো, জানিনা কোনো এক অজানা প্রান্তরে আবার তার সঙ্গে দেখা হবে কিনা, আর যদি কোনো এক অপরিকল্পিত প্রহরে তার উপস্থিতি অনুভব করতে পারি তাহলে তাকে শুধু এটাই বলতে চাই..."Thank you for making me able to see the beauty of life".....❤️
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
