সংগোপনে
সমুদ্রের তীরে লবনাক্ত বালুচরের মধ্যে উপলব্ধি করি প্রকৃতির অপূর্ব সেই দৃশ্য, বিনিদ্র রজনীর আঁধারে সুপ্ত প্রকৃতির সমস্ত সত্তা, সমস্ত কোলাহলের শেষে নিস্তব্ধ সমগ্র ধরিত্রী...নিশিতের আকাশের মধ্যে অবাধে বিচরণ করতে থাকা মেঘেদের মধ্যে লুকোচুরি খেলতে থাকা একফালি চাঁদ..সেই জোৎস্নার আভা হীরের টুকরোর ন্যয় বর্ষিত হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউয়ের ওপর...কাল্পনিক নয় বাস্তবতা মিশে রয়েছে এই ভাবনার মধ্যে,, স্নিগ্ধ শান্ত প্রকৃতির মধ্যে নেই কোনো কৃত্রিমতার ছাপ..সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বয়ে চলেছে প্রকৃতির মৃদুমন্দ বাতাস... কী অভাবনীয় সেই দৃশ্য অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই মনমুগ্ধকর প্রকৃতির দিকে, সংগোপনেই থাকনা প্রকৃতির এই অধরা সৌন্দর্য..❤️
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
