বৃষ্টির সামনে
বৃষ্টির সামনে বসে আছি । উদাসীন সময় তার মতন বয়ে নিয়ে যাচ্ছে আড়াল আর আঘাত। ইতিবাচকের নক্সা আঁকা প্রজাপতির ডানায় নিবীড় সম্মোহন। টের পাই স্পৃহাও আছে কাছাকাছি । ভীষণ বদলাতে ইচ্ছে করছে ধাত। আদুরে স্মৃতির অনুষঙ্গ শিরশিরে হাওয়ায়। বৃষ্টির সামনে বসে আছি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
