ভাঙা সিঁড়ি
রাতে ঘুম ভেঙে গেলে এখনো সিঁড়িটার দিকে তাকাই, চাঁদের আলোয় ভেসে ওঠে তোর ফেলে যাওয়া ছায়া— কেউ নেই তবু দরজার পাশের পাতায় আজ ও লেখা আছে: “ফিরে এসো।” আমি জানি— তুমি আর ফিরবে না। তুমি ও জানো— আমিও থামব না। ভাঙা সিঁড়িগুলোর একেকটা ইট যেন আমার ইচ্ছেগুলো, কেউ একদিন পা দিলেই ভেঙে যাবে— তবুও আমি রোজ জোড়া দিই, তোমর না-আসার পরেও তোমাকে বাঁচিয়ে রাখার খেলায়। আমার ভালোবাসা তো তোমার নামে বাঁধা ছিল না, কিন্তু হলে তুমি চলে গেলে ভেঙে যেতাম! ভাঙিনি— শুধু জমে গেছি। একটা ঘুম না আসা অপেক্ষার মধ্যে। এখন এই সিঁড়ির নিচে বসে তোমার পায়ের শব্দ ভাবি— জানো তো? ভুলেও যদি ফিরে আসো ভাঙা ধাপগুলো আমি নিজের ঘাম দিয়েও মেরামত করে দেব। তোমার পায়ের ছাপ পড়ে না বহুদিন — তবু আমি ধুলো ঝেড়ে রাখি প্রতিটা ধাপ, যেন তুমি হঠাৎ ফিরে এসে— ভেবে বসো, “এইখানেই ছিলাম তো!” ভাঙা সিঁড়িটার শেষ ধাপে আজো রাখি তোমার পছন্দের সেই নীল ফুলটা। জানো, শুকিয়ে গেছে… তবু ফেলে দিই না— একরাশ আশা নিয়ে। তুমি জানো না, এই সিঁড়িটার প্রতিটা ভাঙা ইটে লুকিয়ে আছে আমার গলা চেপে ধরা কান্না, যা তোমাকে বলা হয়নি!
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
