গল্প নিয়েই বাঁচি
জীবনের কাছে এখনো আমার অনেক ঋণ বাকি! যদি কুয়াশাতে ভরা জানালার কাঁচে বৃষ্টি তোমাকে আঁকি! আচ্ছা, মেঘ! এই যে তুমি অমন করে আমার দিকে তাকাও তখন কি সব দুঃখ গুলো পাখি হয়ে যায়? নাকি মেঘমল্লার সারা বেলা, সকাল থেকে রাত.. ভিন্ন স্বাদের অল্প আঁচে, (তোমার) গল্প বলাই কাজ? শীতের সকাল গরম উলে কুয়াশা জড়ায়নি আলো নীলচে খামে হলুদ চিঠি ভোলেনি বাসতে ভালো!! তবুতো আজো দখিন হাওয়া অপেক্ষা তে ফেরে, এই বুঝি কেউ দুঃখ ভুলে ডাকবে নাম ধরে । আচ্ছা মেঘ!এই যে তুমি গল্প জমাও দুঃখ ভোলাও প্রানে, কেউ কি কখনো খোঁজ রেখেছে তোমার অভিমানের? নাকি! দিনের শেষে দুঃখ ভুলে যে যার ফেরে ঘরে ক্লান্ত ছায়ায় শ্রান্ত মায়ায় দিন যাপনের পরে। তাই বলে তুমি বোলোনা যেন এই তো বেশ আছি সুখ দুঃখের গল্প জমাই , আর গল্প নিয়েই বাঁচি...।। © মেঘ ১৩ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬টা ৫
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
