অচেনা
তুমি আমি না হয় সারারাত গল্প করবো টেলিপ্যাথির দুনিয়ায়, দু টুকরো হৃদয় পরস্পরের দিকে চেয়ে থাকবে অপলক। কোন কথার ফাঁকে তরল সময় পেরিয়ে যাবে রাত থেকে হয়ে যাবে ভোর। তারপর আমিও তোমায় চিনিনা, তুমিও চেনোনা আমায়। নাহয় দুজনে সারারাত জেগে থাকবো টেলিপ্যাথির দুনিয়ায় ।।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
