দোষী
না আমি তাকে এখনো ভালোবাসি, তাকে আমি কখনো বলি না দোষী। সে হয়তো অভিমানী, কিন্তু তাকে আমি কখনো দোষী বলি নি। একজন নারী কখনো স্বেচ্ছায় তার প্রিয় মানুষটাকে যায়? সহস্র চেষ্টার বিফলতার ভয়াবহ গল্প হয়তো সবার অজানাই থেকে যায়। হয়তো হয় নষ্ট তার অনেকটা সময়, সরে আসা তার ইচ্ছেটা তার হৃদয়ের নয় বরং বেঁচে থাকার জন্য বাধ্যতা। অনেক কষ্ট চুপচাপ পালন করে নিরবতা। নারী নিজের সবটা হারিয়েও যখন মান পায় না। তখন সে হয়তো খুজে নেয় অন্য ঠিকানা। তাই আমি তাকে দোষ দিই না।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
