হারানো সময়
চাঁদের আলোয় স্নিগ্ধ কালোয়, নির্জনে আমি বসে একা। ভাবনার ঘুড়ি উড়িয়ে ফিরি, পাব কি কভু হারানো সময়ের দেখা! কাটেনি রাত হয়নি প্রাত, তবুও ভাবনার পাহাড় স্থির। প্রনয়ের স্রোতে বিরহের ক্রোধে, পাইনি খুঁজে অতীতের কোন নীড়। স্মৃতির পাতায় হৃদয়ের খাতায়, লিখি হারিয়ে ফেলা সুর। ভাবনা পাখি নিশ্চুপ আঁখি, নির্বাক নয়নে তাকাই কোন সে দূর? সময়ের রীতি নিদারুণ নীতি, ভাবনার আকাশ করে ভারী। সময় হারিয়ে সবই ছাড়িয়ে, একদিন ওপারে দেব পারি।
Ad
Poetry Books 50% Off
Bestselling collections from top poets
Shop Now →
